গতকাল (২৬
জানুয়ারি) আদালত, ব্যবসায়ী
নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর
অভিযোগে চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। একই সঙ্গে হত্যাচেষ্টা মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আজ পরী আদালতে আত্মসমপর্ণ করে জামিনের
আবেদন করলে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।
ঢাকার
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আজ (২৭ জানুয়ারি) সকালে উপস্থিত
হন তিনি।
পরীমণির আইনজীবি
অ্যাডভোকেট নীলাঞ্জনা রিফাত সুরভী তার পক্ষে জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদের আদালত তার জামিন মঞ্জুর করেন।
আদালত এর
আগে গতকাল (২৬ জানুয়ারি) পরীমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমি ওরফে
জিমের বিরুদ্ধে অভিযোগ গঠন করে এ মামলায় বিচার শুরুর আদেশ দেন। এবং তাদের বিরিদ্ধে
গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়।